ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া

Ayesha Siddika | আপডেট: ২৯ নভেম্বর ২০২৬ - ১০:০৫:৪৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় রাতে আঘাত হানা এ ভূমিকম্পে ঘুম ভেঙে যায় বাসিন্দাদের। তুষারঝড় উপেক্ষা করে নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকেই ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের ভূ-পদার্থবিদ্যা বিভাগের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা শনিবার এ তথ্য জানিয়েছে। সংস্থাটির আঞ্চলিক শাখার বিবৃতিতে বলা হয়, কামচাটকা অঞ্চলের রাজধানী পেত্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ৭২ কিলোমিটার (৪৪ মাইল) দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল স্থলভাগে। আন্তর্জাতিক সময় (জিএমটি) অনুযায়ী, শনিবার বেলা ১টা ১৫ মিনিটের দিকে ভূপৃষ্ঠের ১৮৯ দশমিক ১ কিলোমিটার গভীরে কম্পনটি সৃষ্টি হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাটি জানায়, আঞ্চলিক রাজধানী পেত্রোপাভলভস্ক-কামচাটস্কিতে কম্পনটির তীব্রতা ছিল ৩ মাত্রা।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের সময় ছিল গভীর রাত। হঠাৎ কম্পনে ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের। তুষারঝড়ের মধ্যেও নিরাপত্তার জন্য অনেকেই নিজেদের অ্যাপার্টমেন্ট ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর জানানো হয়নি।

 

 

আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/রাত ১০:০০

▎সর্বশেষ

ad