ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

বুমরাহের বলের গতি ১০ কিলোমিটার কমেছে বলে মনে করছেন সুনীল গাভাস্কার

Ayesha Siddika | আপডেট: ২৯ নভেম্বর ২০২৬ - ১০:০১:০৩ পিএম

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে বল হাতে ঠিক চেনা ছন্দে দেখা যাচ্ছে না জাসপ্রীত বুমরাহকে। তার বোলিংয়ের গতি কমেছে, আগের মতো যখন-তখন উইকেটও তুলতে পারছেন না। ফলে তার চিরচেনা সেই তীব্রতা ধরে রাখার সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার মনে করছেন,বুমরাহের বলের গতি ১০ কিলোমিটার কমেছে। ভারতীয় দলকে হয়তো এ বিষয়টির সঙ্গে মানিয়ে নিতে হবে।

নিউজিল্যান্ডে একটি উইকেটের জন্য প্রায় ৫০ ওভার অপেক্ষা করতে হয়েছে বুমরাহকে। টানা ২৯২টি বল করেও কোনো সাফল্যের দেখা পাননি তিনি, যা ২০২১ সালে টানা ২৮৫ বল উইকেটশূন্য থাকার পর তার ক্যারিয়ারের দীর্ঘতম খরা। অবশেষে রোববার ক্রাইস্টচার্চে হেনরি নিকোলসের ফিরতি ক্যাচ তালুবন্দী করে সেই হতাশাজনক অধ্যায়ের ইতি টানেন বুমরাহ; তার মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।

তবে উইকেটের জন্য এই অপেক্ষা গল্পের একটি অংশ মাত্র, মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তার বোলিংয়ের গতি। ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ২৯ ওভারে ৯২ রান দিয়ে ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ২০ ওভারে ৪২ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ২৬ ওভার বল করে ৪৯ রান দিলেও থাকেন উইকেটশূন্য (২৬-৫-৪৯-০)। দুই টেস্টের এই সিরিজে আলোচনাটি ওঠার আগ পর্যন্ত মাত্র কয়েক দিনের ব্যবধানে মোট ৮৮ ওভার বল করেছেন তিনি। ঐতিহ্যগতভাবে গতি বুমরাহর অন্যতম প্রধান অস্ত্র হলেও, এই সিরিজে তার বলের গতি ঘোরাফেরা করেছে ১২৮ থেকে ১৩৩ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে। ওয়েলিংটনে তার মাত্র ৬ শতাংশ ডেলিভারি ১৪০ কিলোমিটারের মাইলফলক স্পর্শ করতে পেরেছিল।

‘তার গতি আর বাড়বে না’

বুমরাহর এই ছন্দপতন কি সাময়িক, নাকি ভারত তার এক ভিন্ন সংস্করণ দেখতে শুরু করেছে? সুনীল গাভাস্কারের মতে, দ্বিতীয়টিই এখন নিয়মিত দৃশ্য হতে চলেছে। ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনে সম্প্রচারের সময় গাভাস্কার বলেন, আমার মনে হয় এখন থেকে আমরা এমন বুমরাহকেই একটু বেশি দেখব। কারণ দেখুন, তার বয়স ত্রিশের কোঠায় পৌঁছে গেছে, তাই তার গতি আর বাড়বে না—এটা নিশ্চিত।

তবে ভারতের এই সাবেক অধিনায়ক বিশ্বাস করেন, বুমরাহ এখনো এমন গতিতে বল করতে সক্ষম যা ব্যাটারদের জন্য যথেষ্ট ভীতিকর হতে পারে। তিনি যোগ করেন, এখন মূল প্রশ্ন হলো সে গতিটা ১৩৫-এর কাছাকাছি নিয়ে যেতে পারে কি না। ১৪০ গতির বল হয়তো মাঝেমধ্যে দু-একটা দেখা যাবে, কিন্তু সে যদি ১৩৫-এ বল করতে পারে, তবে সেটিও যথেষ্ট ধারালো হবে। আর এর সঙ্গে যদি সুইং বা মুভমেন্ট থাকে, তবে ব্যাটারদের জন্য তা খেলা কঠিন হয়ে পড়বে।

 

 

আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/রাত ১০:০০

▎সর্বশেষ

ad