ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

২০২৭ সালে ব্যাংকের ছুটির তালিকায় যুক্ত হলো আরও ৩ দিন

Ayesha Siddika | আপডেট: ২৯ নভেম্বর ২০২৬ - ০৯:৪৯:২৩ পিএম

ডেস্ক নিউজ : ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর। ২০২৭ সালে দেশের ব্যাংকগুলোতে মোট ৩১ দিন ছুটি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি ২০২৬ সালের তুলনায় আগামী বছর ছুটি বাড়ছে তিন দিন। নতুন তালিকায় যুক্ত হয়েছে কয়েকটি বিশেষ দিবসের ছুটি। এছাড়া দুই ঈদে থাকছে টানা দীর্ঘ ছুটি।

রোববার (২৯ নভেম্বর) ২০২৭ সালের ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৫ নভেম্বর জারি করা সরকারি ছুটির প্রজ্ঞাপনের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক এই তালিকা তৈরি করেছে। নতুন সূচি অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতরে টানা পাঁচ দিন এবং ঈদুল আজহায় ছয় দিন ব্যাংক বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তালিকা পর্যালোচনায় দেখা গেছে, ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালে তিনটি অতিরিক্ত ছুটি যুক্ত হয়েছে।

২০২৬ সালে জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ ছিল। তবে ২০২৭ সালে জুমাতুল বিদার জন্য ৫ মার্চ আলাদা ছুটি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঈদুল ফিতর উপলক্ষে ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি থাকবে।

এছাড়া ২০২৬ সালে বুদ্ধপূর্ণিমা ও মে দিবস একই দিনে, অর্থাৎ ১ মে পালিত হয়েছিল। কিন্তু ২০২৭ সালে মে দিবস ১ মে এবং বুদ্ধপূর্ণিমা ২০ মে নির্ধারিত হয়েছে। যদিও বুদ্ধপূর্ণিমার দিনটি কোরবানির ঈদের ছুটির মধ্যেই পড়েছে।

অন্যদিকে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ২০২৭ সালের ছুটির তালিকায় নতুন করে ছুটি যুক্ত হয়েছে।

 

 

আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/রাত ৯:৪৪

▎সর্বশেষ

ad