ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

নরসিংদী সদর হাসপাতালে দালালচক্রকে ১০ দিনের কারাদণ্ড ও জরিমানা 

Anima Rakhi | আপডেট: ২৩ মার্চ ২০২৬ - ১০:৩৩:৫৩ পিএম

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী সদর হাসপাতাল ও সংলগ্ন এলাকায় দালালচক্রের দৌরাত্ম্য প্রতিরোধে জেলা প্রশাসন, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথভাবে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।সোমবার (২৩ মার্চ ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন ধরে সক্রিয় দালালচক্রের সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। 

এসময় ৬ জন চিহ্নিত দালাল ও তাদের ৭ জন সহযোগীসহ মোট ১৩ জনকে সনাক্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩টি পৃথক মামলায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে শিপলু (৪৩), বাবু (৩০), আরমান (৩২), ইসরাফিল (৩৩), রফিকুল (৪৭) ও রানামিয়া (৪২)-কে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া পাবেল (৩৫), জুয়েল (৩২), জাহাঙ্গীর (৪৩), বাবুল (৫০), কায়কোবাদ (৫২), দীপক (২৮) ও বিল্লাল (৪৫)-কে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।সংশ্লিষ্টরা জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে হাসপাতাল এলাকায় দালালচক্রের দৌরাত্ম্য কমবে এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি হ্রাস পাবে।

অনিমা/২৩ মার্চ ২০২৬,/রাত ১০:৩৫

▎সর্বশেষ

ad