ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

সোনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে নতুন বিতর্ক, আদালতে পুলিশ

Ayesha Siddika | আপডেট: ২৯ নভেম্বর ২০২৬ - ০৯:৪৬:৩০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দিল্লির একটি আদালতে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। দিল্লি পুলিশের দাবি, ১৯৮০ সালে ভারতের নাগরিক না হওয়া সত্ত্বেও ভোটার তালিকায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর নাম ছিল।

আদালতে দেওয়া ওই প্রতিবেদনে পুলিশ জানায়, ১৯৮০ সালে সোনিয়া গান্ধী ভারতীয় নাগরিক ছিলেন না। তবে ওই বছরই ভোটার তালিকায় তার নাম ছিল। ১৯৮৩ সালে তিনি ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন। জেলা ম্যাজিস্ট্রেট ও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি যাচাই করে নিশ্চিত করেছে বলেও জানিয়েছে পুলিশ।

এর আগে, ১৯৮৩ সালের এপ্রিলে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার প্রায় তিন বছর আগে ভোটার তালিকায় কংগ্রেস নেত্রীর নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগে করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আইপি এস্টেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (এসএইচও) কাছে তদন্তের অগ্রগতি প্রতিবেদন (এটিআর) চেয়েছিলেন।

অভিযোগে বলা হয়, ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আগেই ১৯৮০ সালে ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম অন্তর্ভুক্ত হয়েছিল। তিনি ভারতীয় নাগরিক না থাকা অবস্থায় কীভাবে ভোটার তালিকায় তার নাম উঠেছিল, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগকারী এটিকে জালিয়াতির সম্ভাব্য ঘটনা হিসেবে উল্লেখ করে পুলিশি তদন্তের আবেদন জানিয়েছেন।

এদিকে, তদন্ত শেষ করতে দিল্লি পুলিশকে আরও সময় দিয়েছেন আদালত। আগামী ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। পাশাপাশি তুঘলক রোড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও আদালতে তলব করা হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

 

আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/রাত ৯:৪৪

▎সর্বশেষ

ad