ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ব্রিটেনজুড়ে রেড অ্যালার্ট: ভয়াবহ ঝড় ও তুষারপাতের সতর্কতা

Anima Rakhi | আপডেট: ০৯ জানুয়ারী ২০২৬ - ০৫:৫৩:১০ এএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যজুড়ে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। শক্তিশালী ঝড়, প্রচণ্ড বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কায় বুধবার বিকেল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিস্থিতিকে জীবনঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঝড়ের সময় অনেক এলাকায় ঘণ্টায় ৯০ থেকে ১০০ মাইলেরও বেশি গতিতে বাতাস বয়ে যেতে পারে। তীব্র বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি ও তুষারপাত পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে।

বিশেষ করে পাহাড়ি ও উঁচু এলাকায় এক ফুট পর্যন্ত তুষার জমার আশঙ্কা রয়েছে। দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড, ওয়েলস, মিডল্যান্ডস এবং উত্তরাঞ্চলের কিছু এলাকায় ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস ও বড় ঢেউয়ের আশঙ্কাও রয়েছে।

প্রচণ্ড বাতাসে গাছ উপড়ে পড়া, বিদ্যুতের খুঁটি ও ঘরবাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি দেখা দিয়েছে। ভারী বৃষ্টির ফলে অনেক এলাকায় আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে তুষার ও বরফে সড়কগুলো অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়বে, যা যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটাতে পারে। রেল, বাস ও বিমান চলাচলেও বড় ধরনের ব্যাঘাতের আশঙ্কা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে। ঝড়ের সময় ভ্রমণ এড়িয়ে চলতে এবং স্থানীয় প্রশাসন ও আবহাওয়া দপ্তরের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। বিশেষ করে বয়স্ক, শিশু ও অসুস্থ ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া জরুরি পরিস্থিতিতে কিছু এলাকার স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে অভিভাবকদের টেক্সট মেসেজ, ই-মেইল এবং স্কুলের ওয়েবসাইটের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জানানো হবে।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, অপ্রয়োজনীয়ভাবে স্কুল বন্ধ করা হবে না।

সূত্র: কালের কণ্ঠ

অনিমা/৯ জানুয়ারী ২০২৬,/সকাল ৫:৩৫

▎সর্বশেষ

ad