ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আশুলিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ের উদ্বোধন

Ayesha Siddika | আপডেট: ১৪ মে ২০২৬ - ০৫:০৩:৪৫ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বাইপাইল কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। বিকালে বাইপাইল বাসস্ট্যান্ডে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়। এসময়ে আয়োজিত এক আলোচনা সভায় শ্রমিকদের অধিকার রক্ষা, ঐক্যবদ্ধ আন্দোলন এবং সংগঠনকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়। 

প্রধান অতিথি ঢাকা-১৯ এর সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও প্রধান বক্তা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: হুমায়ন কবির খানের উপস্থিতিতে সভার সভাপতিত্ব করেন  সভাপতি আব্দুর রহিম বকস দুদু।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ মঈনউদ্দিন বিপ্লব, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বাইপাইল শাখার সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা শ্রমিকদলের সভাপতি আবিদুর রহমান পাষাণ, সংগঠনটির সহ- সভাপতি এবং থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এছাড়া আরও উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

 

 

আয়শা/১৪ মে ২০২৬,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad