ডেস্কনিউজঃ রংপুর রেঞ্জ এর ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে রংপুর রেঞ্জের ৮ জেলায় কুইক রেসপন্স টিম (QRT)-এর বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদককারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি, মামলার পলাতক আসামি, চোর ও চোরচক্রের সদস্য, ছিনতাইকারী, প্রতারক, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে সর্বমোট ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১২.৫০ লিটার চোলাইমদ, হেরোইন ৫ পুরিয়া, ১ কেজি গাঁজা, ২৫ বোতল বিদেশী মদ, ৮১ বোতল ইস্কাফ ও ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
১৬.১১.২০২৬/দুপুর ২.২২
