ডেস্কনিউজঃ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা ও এর সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও সহযোগীদের আইনের আওতায় আনতে জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম, ডিআইজি রংপুর রেঞ্জ মহোদয়ের সার্বিক নির্দেশনায় রংপুর রেঞ্জের আট জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের আট জেলার বিভিন্ন থানা-পুলিশের অভিযানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে চিহ্নিত মোট ৪১ (একচল্লিশ) জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। রংপুর জেলায় ০৭ জন, লালমনিরহাট জেলায় ০৫ জন, কুড়িগ্রাম জেলায় ০৪ জন, গাইবান্ধা জেলায় ০৩ জন, নীলফামারী জেলায় ০৭ জন, দিনাজপুর জেলায় ১৪ জন ও পঞ্চগড় জেলা থেকে ০১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ১। অধ্যাপক একেএম হালিমুল হক (৫৬), ২। মোঃ মহসিন মিয়া @ মাগুর (৫৫), ৩। মোঃ বায়জিদ (২৩), ৪। মোঃ ওয়াহেদুজ্জামান ওরফে নয়ন মন্ডল (৩৫), ৫। মোঃ মুকুল মিয়া (৫৫), ৬। মোঃ রহমতুল্লাহ রনি (৩৫), ৭। মোঃ রুবেল আহমেদ (৩২), ৮। মোঃ সুরুজ মিয়া লিটন (৫৮), ৯। মোঃ শিমুল পারভেজ (৩২), ১০। মোঃ আব্দুর রাজ্জাক (৪৮), ১১। মোঃ মোহাইমিনুল হক ফরহাদ (৩০), ১২। মোঃ ছকমত আলী (৫৭), ১৩। মোঃ রবিউল ইসলাম (৫২), ১৪। মোঃ রফিকুল ইসলাম (৫১), ১৫। মোঃ বাদশা আলম (৪৬), ১৬। মোঃ হাবিবুর রহমান বিদ্যুৎ (২৮), ১৭। শ্রী শ্যামল কুমার রায় (৩০), ১৮। মোঃ খাইরুল ইসলাম (৪২), ১৯। মোঃ নাজমুল হাসান নয়ন (২৭), ২০। রুবেল প্রামানিক (৫২), ২১। মোঃ রিয়াজ উদ্দিন ওরফে রিয়াজ, ২২। মোঃ মেহেদী হাসান রনি (২৩), ২৩। মোঃ মেহেদী হাসান ওরফে হৃদয় (২০), ২৪। শ্রী করুনা কান্ত রায় (৩৮), ২৫। মোঃ আব্দুল লতিফ (৪২), ২৬। মোঃ হেলাল উদ্দীন (২১), ২৭। শ্রী সুমন চন্দ্র সরকার (৪৫), ২৮। মোঃ আমির আলী (৩৯), ২৯। মোঃ আব্দুল মালেক (৫০), ৩০। মোঃ জাহিদুল ইসলাম রতন (৪৫), ৩১। মোঃ মাসুদ রানা মুন্না (৩৬), ৩২। মোঃ আতিয়ার রহমান (৩৩), ৩৩। মোঃ লিটন পারভেজ (৩৭), ৩৪। মোঃ আফছার মন্ডল (৫৫), ৩৫। মোঃ মকিদ হায়দার @ মুরাদ (৩০), ৩৬। মোঃ গোলজার হোসেন @ রতন (৩৫), ৩৭। মোঃ মোশারফ হোসেন (২৭), ৩৮। মোঃ খোকন শেখ (৩৬), ৩৯। মোঃ আনারুল ইসলাম (৪৫), ৪০। মোঃ শাকিল আহমেদ (২৭), ৪১। মোঃ মকলেসুর রহমান (৪৫)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় এক বা একাধিক মামলা রয়েছে।
মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম, ডিআইজি রংপুর রেঞ্জ এর নেতৃত্বে রংপুর রেঞ্জ পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা রোধ এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে রংপুর রেঞ্জ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
১৪.১১.২০২৬/দুপুর ২.০৪
