ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

পক্ষপাতের অভিযোগ মেটার কার্যালয়ের সামনে কংগ্রেসের বিক্ষোভ

Ayesha Siddika | আপডেট: ২৯ নভেম্বর ২০২৬ - ০৯:৪০:১৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির স্বার্থে কাজ করার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন বিরোধী দল কংগ্রেসের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে পুলিশ। 

ভারতের হরিয়ানা রাজ্যে মেটার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলোর কণ্ঠরোধ এবং তাদের বক্তব্য প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলে এ বিক্ষোভের আয়োজন করে কংগ্রেসের যুব শাখা।

কংগ্রেস নেতাকর্মীদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধী দলের নেতাদের বক্তব্য ও রাজনৈতিক প্রচারণার বিষয়বস্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর ফলে বিরোধী দলগুলোর মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে।

বিক্ষোভ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে জলকামান ব্যবহার করে পুলিশ। এতে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভারতের বাজারে মেটার প্রভাব

মেটার জন্য ভারত অন্যতম বৃহৎ বাজার। দেশটির কোটি কোটি মানুষ ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করেন। রাজনৈতিক প্রচার, জনমত গঠন থেকে শুরু করে নির্বাচনী প্রচারণা—সব ক্ষেত্রেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর গুরুত্ব দিন দিন বাড়ছে। ফলে এসব প্ল্যাটফর্মে রাজনৈতিক বক্তব্যের প্রচার, বিষয়বস্তু নিয়ন্ত্রণ এবং বিভিন্ন দলের প্রতি আচরণ নিয়ে বিতর্কও বাড়ছে।

মেটার বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক কণ্ঠস্বর দমনের অভিযোগ তুলে কংগ্রেসের এই বিক্ষোভ ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। তবে কংগ্রেসের এসব অভিযোগের বিষয়ে মেটা কর্তৃপক্ষের কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

 

আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/রাত ৯:৩৮

▎সর্বশেষ

ad