ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার

superadmin | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ - ০৫:৪৯:৪৮ পিএম

কুড়িগ্রাম প্রতিনিধিঃ নিষিদ্ধ ঘোষিত কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের অন্যতম নেতা বিদ্যুৎ হোসেন(৩৪)কে ১১ নভেম্বর মধ্যরাতে কুড়িগ্রাম সদর থানার পুলিশ তার বাড়ি থেকে গ্রেফতার করে।

চিহ্নিত সন্ত্রাসী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী বিদ্যুৎ কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের হোসেন আলীর পুত্র।

ছাত্রলীগ নেতা বিদ্যুতের বিরুদ্ধে সরকার বিরোধী আন্দোলন ও বিভিন্ন নাশকতার অভিযোগ বিদ্যমান।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন বিদ্যুতের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংশ্লিষ্টতা ছাড়াও বিদ্যুতের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের কারণে গ্রেফতার করে কোর্টে চালান দেয়া হয়েছে।

আদালত তার জামিন মঞ্জুর না করে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করেছেন।

১২.১১.২০২৬/বিকাল ৫.৩০

▎সর্বশেষ

ad