ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রাস্টি বোর্ড দিল সরকার

superadmin | আপডেট: ১৬ আগস্ট ২০২২ - ১১:১০:১৩ পিএম

ডেস্কনিউজঃ বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ ভেঙে দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়টিতে ১২ সদস্যের নতুন ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে।

আগের ট্রাস্টি বোর্ডের সাতজনকে নতুন বোর্ডে রাখেনি সরকার। এদের মধ্যে চারজন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারাগারে আছেন। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।

মঙ্গলবার ট্রাস্টি বোর্ড পুনর্গঠনের বিষয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডে বাদ পড়েছেন বিদায়ী বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ এবং সদস্য বেনজির আহমেদ, আজিজ আল কায়সার, এমএ কাশেম, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান ও নুরুল এইচ খান। এর মধ্যে বেনজির আহমেদ, এমএ কাশেম, রেহানা রহমান ও মোহাম্মদ শাহজাহান আর্থিক দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় উচ্চ আদালতের নির্দেশে কারাগারে আছেন।

পুনর্গঠিত বোর্ডে উদ্যোক্তা ট্রাস্টি হিসেবে আছেন- এমএ কালাম, এসএম কামাল উদ্দিন, আবুল কাশেম, ইয়াসমিন কামাল, এএসএফ রহমান ও ফৌজিয়া নাজ। তারা আগের বোর্ডেও ছিলেন।

নতুন ট্রাস্টি বোর্ডে শিক্ষাবিদ হিসেবে আছেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, যিনি আগের বোর্ডে পদাধিকার বলে সদস্য ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, আইনানুযায়ী দায়িত্বরত উপাচার্যও বোর্ডের এই তালিকায় যুক্ত হবেন।

নতুন বোর্ডে উদ্যোক্তা ট্রাস্টির উত্তরাধিকারী হিসেবে রাখা হয়েছে জুনাইদ কামাল আহমাদ, তানভীর হারুন এবং উদ্যোক্তা জাভেদ মুনির আহমেদ, ফাইজা জামিল ও শীমা আহমেদকে। তাদের মধ্যে পরের তিনজন নতুন যুক্ত হলেন।

বিপুল /১৬.০৮.২০২২/ রাত ১১.০৩

▎সর্বশেষ

ad