ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিল

Ayesha Siddika | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৬ - ০৫:০০:৪৯ পিএম

ডেস্ক নিউজ : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষাটি বাতিল করা হয়েছে। এই পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে। সোমবার (৫ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তারাধীন অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিক বাছাই পরীক্ষা গত ২৬ নভেম্বর সকাল ১০টায় ঢাকা মহানগরীরর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। অনিবার্য কারণবশত ওই পরীক্ষা বাতিল করা হলো। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

 

 

আয়শা/৬ জানুয়ারী ২০২৬,/বিকাল ৪:৪৩

▎সর্বশেষ

ad