ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

আর্জেন্টিনার ম্যাচে থাকবেন বাংলাদেশি আম্পায়ার

Ayesha Siddika | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ - ১০:৫৭:৪৮ পিএম

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক হকিতে দল হিসেবে বাংলাদেশের অগ্রগতি প্রত্যাশা অনুযায়ী না হলেও আম্পায়ারিংয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন দেশের প্রতিনিধিরা। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় হকির মর্যাদাপূর্ণ আসর এফআইএইচ প্রো লিগে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের শাহবাজ আলী। যেখানে তার সঙ্গে একই গ্রুপে রয়েছে আর্জেন্টিনা, জার্মানি ও স্বাগতিক ভারত।

২০২৭ সালের ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি ভারতের রাজগিরে অনুষ্ঠিত হবে প্রো লিগের এই পর্ব। সেখানে ভারত, জার্মানি ও আর্জেন্টিনার ম্যাচ পরিচালনার জন্য আম্পায়ার হিসেবে নির্বাচিত হয়েছেন শাহবাজ। তার সঙ্গে দায়িত্ব পালন করবেন নেদারল্যান্ডস, মালয়েশিয়া ও আর্জেন্টিনার আম্পায়াররাও।

এমন সুযোগকে বাংলাদেশের হকির জন্য বড় অর্জন হিসেবে দেখছেন শাহবাজ। তার মতে, অলিম্পিক ও সিনিয়র বিশ্বকাপের পরই হকির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা এই প্রো লিগ। আন্তর্জাতিক পর্যায়ে দেশের একজন আম্পায়ারের দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে গর্বের বিষয়। তিনি আরও জানান, এই টুর্নামেন্টে ড্রয়ের কোনো সুযোগ নেই। প্রতিটি ম্যাচের ফল জয় কিংবা পরাজয়ের মাধ্যমে নির্ধারিত হবে।

ফুটবলের মতো হকির প্রো লিগও অনুষ্ঠিত হয় হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে। ভারত নিজেদের মাঠে জার্মানি ও আর্জেন্টিনার মুখোমুখি হবে। একইভাবে অন্য দেশগুলোতেও গিয়ে খেলতে হবে ভারতকে। এভাবে প্রতিটি দলের পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ নয়টি দলকে নিয়ে তিনটি গ্রুপে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। প্রো লিগের শিরোপাজয়ী দল সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পাবে। অন্য দলগুলোকে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে জায়গা করে নিতে বাছাইপর্বের বাধা পেরোতে হবে বলে জানিয়েছেন শাহবাজ।

বাংলাদেশের হকি আম্পায়ারিংয়ের আন্তর্জাতিক সাফল্যের ইতিহাস অবশ্য নতুন নয়। নব্বইয়ের দশকে সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের বড় ভাই আসলাম বেলিম আন্তর্জাতিক পর্যায়ে বেশ সুনামের সঙ্গে আম্পায়ারিং করেছেন। পরবর্তী সময়ে সেলিম লাকি বাংলাদেশের আম্পায়ারিংকে আরও উচ্চতায় নিয়ে যান। ভারত-পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ ছাড়াও একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে দায়িত্ব পালন করেছেন তিনি।

সেলিম লাকির পথ অনুসরণ করে এবার আন্তর্জাতিক হকির বড় মঞ্চে নিজেদের অবস্থান আরও শক্ত করছেন শাহবাজ আলী। আর্জেন্টিনা ও জার্মানির মতো শক্তিশালী দলের ম্যাচ পরিচালনার সুযোগ তার ব্যক্তিগত অর্জনের পাশাপাশি বাংলাদেশের হকি আম্পায়ারিংয়ের জন্যও গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

 

 

আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/রাত ১০:৫৫

▎সর্বশেষ

ad