ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা

Ayesha Siddika | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ - ০৮:০৩:৫৬ পিএম

গিয়াস রনি নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা ও অনলাইন হয়রানি বন্ধে কার্যকর আইন প্রণয়ন এবং প্রচলিত আইনের সংস্কারের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে অপরাধীদের দ্রুত বিচার ও রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বন্ধের আহ্বান জানিয়েছেন তারা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ শেষে মাইজদী শহরের টাউন হল প্রাঙ্গণ থেকে নোয়াখালী প্রেসক্লাব পর্যন্ত প্রতিরোধ যাত্রা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। এ সময় তারা নারীর প্রতি সহিংসতা বন্ধ, সমান অধিকার প্রতিষ্ঠা এবং অনলাইন ও বাস্তব জীবনে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ৩৫টিরও বেশি সামাজিক, সাংস্কৃতিক, নারী, যুব ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি সমাজের গভীর সমস্যা। নির্যাতনের শিকার হওয়ার পরও অনেক নারী সামাজিক অপমান, ভয়ভীতি ও বিচার পেতে দীর্ঘসূত্রতার শিকার হন। নারীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অপরাধী যে-ই হোক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে।বক্তারা আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের ওপর হামলা, হুমকি ও অপমান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচার ও চরিত্রহননের মাধ্যমে তাদের কণ্ঠরোধের চেষ্টা বন্ধ করতে হবে। এ ধরনের ঘটনায় রাজনৈতিক দলগুলোকে নিজেদের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অনলাইন হয়রানির অভিযোগ গ্রহণ, দ্রুত তদন্ত এবং ভুক্তভোগীর ব্যক্তিগত তথ্য ও মর্যাদা রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে।

নারী নির্যাতন প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দেন বক্তারা। এ ছাড়া নারীর প্রতি অসম্মান, বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে তরুণদের পাশাপাশি পুরুষদেরও এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। সমাবেশে বক্তব্য রাখেন, নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি রওশন আক্তার লাকী, সাবেক সভাপতি ও উদীচী নোয়াখালীর সহসভাপতি লায়লা পারভীন, হ্যালো উইমেনের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার মুন্নি, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা হাবিবুর রাসুল মামুন, নিজেরা করি-এর অঞ্চল সমন্বয়ক পরিতোষ দেবনাথ, এফপিএবির জেলা কর্মকর্তা পংকজ চাকমা, বন্ধনের নির্বাহী পরিচালক আমিনুজ্জামান মিলন এবং হাতিয়ার প্রান্তিক নারী প্রতিনিধি মমতা বেগম, রুনা আক্তার ও রোকসানা আক্তার। প্রথম আলো বন্ধুসভার সভাপতি আসিফ আহমেদ স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া বক্তব্য দেন প্রানের প্রোগ্রাম কো-অর্ডিনেটর উম্মে সালমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নারী অধিকারকর্মী নুরজাহান রিনি।

 

 

আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪০

▎সর্বশেষ

ad