ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

শিক্ষাপ্রতিষ্ঠানের কেনাকাটায় মাউশির নতুন নির্দেশনা জারি

khurshed | আপডেট: ২৯ জানুয়ারী ২০২৬ - ০৫:৫২:৩৪ পিএম

ডেস্ক নিউজ : সরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয় এবং শিক্ষা অফিসগুলোতে কেনাকাটার ক্ষেত্রে ভুয়া বিল-ভাউচার ও আর্থিক অনিয়ম ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে সব ধরনের কেনাকাটা বা সরকারি ক্রয় কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্ম বা ই-জিপি পোর্টালে সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হওয়া ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫’-এর ১৫০(১) বিধি অনুযায়ী সব সরকারি ক্রয় ই-জিপি পোর্টালের মাধ্যমে সম্পন্ন করা বাধ্যতামূলক। কোনো প্রতিষ্ঠান যদি বিশেষ কারণে এই ডিজিটাল পদ্ধতিতে ক্রয় করতে অসমর্থ হয়, তবে তাদের অবশ্যই বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর পূর্বানুমোদন নিতে হবে।
মাউশি মহাপরিচালকের নির্দেশনায় জানানো হয়েছে, অধিদফতরের আওতাধীন সব প্রকল্প, আঞ্চলিক কার্যালয়, সরকারি কলেজ, সরকারি মাধ্যমিক বিদ্যালয়, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই আদেশের অন্তর্ভুক্ত হবে। এ ছাড়া টিটিসি, এইচএসটিটিআই এবং ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনএএএনডি) একাডেমিকেও এই ডিজিটাল ক্রয় প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

কার্যক্রমটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অফিস প্রধানদের নির্ধারিত ছক অনুযায়ী ডোমেন আইডি এবং কর্মকর্তাদের ইউজার আইডি খোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, সনাতন পদ্ধতির বিল-ভাউচারের পরিবর্তে ডিজিটাল পোর্টাল ব্যবহারে স্বচ্ছতা বাড়বে এবং টেন্ডারবাজি বা কেনাকাটায় দুর্নীতির সুযোগ অনেকাংশে কমে আসবে।

 

 

আয়শা/২৯ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:৪৪

▎সর্বশেষ

ad