ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

চোখে আলো নেই, তবু কলেজের ১২০০ শিক্ষার্থীর মধ্যে একমাত্র জিপিএ-৫ তার

Ayesha Siddika | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ - ০৮:২৬:৩৪ পিএম

ডেস্ক নিউজ : অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্য। চোখের আলো নেই, কিন্তু স্বপ্ন পূরণের প্রত্যয় ছিল প্রবল। সেই প্রত্যয় আর অধ্যবসায়ের জোরেই গাজীপুরের কাজী আজিমউদ্দিন কলেজের শিক্ষার্থী উলফাত কবীর প্রত্যয় এবারের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। 

পুরো শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০০ পরীক্ষার্থীর মধ্যে তিনিই একমাত্র জিপিএ-৫ অর্জনকারী। দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও তার এমন সাফল্যে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। প্রত্যয়ের এই অসাধারণ অর্জনে তাকে ও তার পরিবারকে অভিনন্দন জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া। 

বুধবার (২৫ নভেম্বর) তিনি প্রত্যয় ও তার পরিবারের সদস্যদের নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুধু প্রত্যয় নন, তার এই সাফল্যের পেছনে থাকা মা-বাবা ও শিক্ষকদেরও অভিনন্দন জানান জেলা প্রশাসক।

 

 

আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/রাত ৮:২৮

▎সর্বশেষ

ad