ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

খাগড়াছড়িতে ১০ বছর পর শিশু রানা হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন।

Ayesha Siddika | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ - ০৭:৪২:৪২ পিএম
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারায় ১০ বছর বয়সী শিশু আবু ইউসুফ রানা হত্যা মামলার দীর্ঘ ১০ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। মামলার প্রধান আসামি হযরত আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার অপর আসামি মো. রমজান আলীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনি ত্রিপুরা জানান, ২০১৬ সালের ৯ মে বিকেল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ির গুইমারা উপজেলার পশ্চিম বড়পিলাক গ্রামের আরার মারমা টিলা এলাকায় শিশু আবু ইউসুফ রানা খেলাধুলা করছিল।

এ সময় একই এলাকার হাফিজুল ইসলাম হৃদয়ের ডান হাতে আঘাত লাগার ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে কয়েকজন মিলে শিশু রানাকে ধরে দক্ষিণ দিকের একটি পাহাড়ি জঙ্গলে নিয়ে যায়। পরদিন সকালে স্থানীয়রা ওই এলাকার জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় নিহত শিশুর বাবা মো. সাজ্জাদ রহমান বাদী হয়ে গুইমারা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় হযরত আলী ও মো. রমজান আলীসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ ও নিহত শিশুর পরিবার। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত হযরত আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪০
▎সর্বশেষ

ad