ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

মাধ্যমিকের সব শিক্ষকের জন্য মাউশির জরুরি নির্দেশনা

Anima Rakhi | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ - ০২:০৬:২৭ পিএম
ডেস্ক নিউজ : মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে সাইবার নিরাপত্তাবিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদ সংগ্রহের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রশিক্ষণ শেষ করে সনদ ডাউনলোড করতে হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাউশির প্রশিক্ষণ শাখা থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ইউনিসেফের কারিগরি সহায়তায় এ অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষককে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন শিক্ষক প্রশিক্ষণ কোর্সটি সম্পন্ন করতে হবে। মাউশির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে কোর্সটি করা যাবে। এ জন্য শিক্ষকদের নিজ নিজ পিডিএস পরিচিতি ব্যবহার করে নিবন্ধন বা প্রবেশ করতে হবে। 

কোর্সে অংশ নেওয়ার জন্য নির্ধারিত লিংক হলো https://itlms.naem.gov.bd/my/scorm-courses

প্রশিক্ষণ কোর্সে মোট ছয়টি পাঠ রয়েছে। এর মধ্যে ষষ্ঠ পাঠে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। কার্যক্রম শেষে এর ছবি বা ভিডিও নির্ধারিত মাধ্যমে জমা দিতে হবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে।

ছয়টি পাঠ ও নির্ধারিত শ্রেণি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর শিক্ষকরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালকদের স্বাক্ষরিত সনদ অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষককে প্রশিক্ষণ কোর্সটি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

কিউটিভি/অনিমা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ২:০৪
▎সর্বশেষ

ad