ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ক্লাবের বাজে ফর্ম কাটাতে চুক্তিতে সায় নেই ফার্নান্দেসের

Anima Rakhi | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ - ০৮:০১:৩১ পিএম

স্পোর্টস ডস্কে : পর্তুগালের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে নতুন চুক্তির প্রস্তাব পেয়েছেন। তবে ক্লাবের বর্তমান বাজে ফর্ম কাটিয়ে ওঠার দিকে মনোযোগ নিবদ্ধ থাকায় আলোচনা আপাতত স্থগিত রেখেছেন তিনি।ফার্নান্দেসের বর্তমান চুক্তির মেয়াদ এই মৌসুমের শেষেই ফুরিয়ে যাচ্ছে।

যদিও ইউনাইটেডের হাতে এই মিডফিল্ডারের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করার সুযোগ রয়েছে, যা নতুন শর্তাবলি নিয়ে সমঝোতায় পৌঁছাতে ক্লাবটিকে বাড়তি সময় দেবে।

রবিবার (২২ নভেম্বর) ‘স্কাই স্পোর্টস’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে পর্তুগিজ মিডফিল্ডার বলেন, হ্যাঁ, ক্লাব আমাকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে। এর মানে হলো, তারা চায় আমি এখানে থাকি। তবে এখন কোনো আলোচনা চলছে না। গত মৌসুমের শেষে এবং এই মৌসুমের শুরুতে আমরা চুক্তি নিয়ে কথা বলেছিলাম। কিন্তু দল ও ক্লাবের বর্তমান পরিস্থিতির কারণে আমি বিষয়টি আপাতত সরিয়ে রেখেছি। কারণ, আমার বা ক্লাবের কারোর জন্যই এখন চুক্তি নিয়ে আলোচনার উপযুক্ত সময় এটি নয়।

তিনি আরও বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ক্লাব যেন আবারও জয়ের ধারায় ফিরে আসে। পর্তুগালের এই খেলোয়াড় তার বিরুদ্ধে ওঠা সেই অভিযোগেরও জবাব দিয়েছেন, যেখানে বলা হচ্ছিল যে তিনি আরও বেশি অর্থ ও দীর্ঘমেয়াদী চুক্তির দাবি জানিয়েছেন। ফার্নান্দেস স্পষ্ট করেছেন, তার মূল লক্ষ্য হলো ওল্ড ট্র্যাফোর্ডে থেকে ক্লাবের হারানো গৌরব ফিরিয়ে আনতে সাহায্য করা।

প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ইউনাইটেড এখন তলানির দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে। মৌসুমের প্রথম ১০টি লিগ ম্যাচের মধ্যে তারা জিতেছে মাত্র একটি, যা গত ৪০ বছরের মধ্যে তাদের সবচেয়ে বাজে মৌসুম শুরু।

ফার্নান্দেস বলেন, আমি শুনেছি অনেকে বলছে, আমি নাকি আরও বেশি টাকা চেয়েছি, আরও দীর্ঘ সময়ের চুক্তি চেয়েছি। যদি আমার কেবল বেশি টাকারই প্রয়োজন হতো, তবে আমি এখানে থাকতাম না। ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে অনেক বেশি অর্থ পাওয়ার সুযোগ আমার অন্য কোথাও ছিল। এই ফুটবলার বলেন, আমি চাইলে এমন কোনো জায়গায় থাকতে পারতাম, যেখানে ম্যানচেস্টারের চেয়ে আবহাওয়া অনেক বেশি উষ্ণ।

এই মাসের শুরুতে মাইকেল ক্যারিককে বরখাস্ত করার পর নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ পাওয়া মাউরিসিও পচেত্তিনো লিভারপুলের বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো দলের দায়িত্ব সামলাবেন। লিভারপুল বর্তমানে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে।

কিউটিভি/অনিমা/২২ নভেম্বর ২০২৬,/রাত ৮:০১

▎সর্বশেষ

ad