ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Ayesha Siddika | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ - ০৬:৫৮:০৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব পালনে অসাধারণ দক্ষতার কথা তুলে ধরে তিনি বলেছেন, ক্যারোলিনের  বিকল্প খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। তবে পরিবারকে সময় দিতে হোয়াইট হাউস ছাড়ার পর তাকে নিয়ে রসিকতাও করেছেন ট্রাম্প। বলেছেন, ক্যারোলিন তাকে যতটা ভালোবাসেন, তার চেয়ে বেশি ভালোবাসেন নিজের সন্তানকে।

ফক্স নিউজের সঙ্গে ক্যারোলিনের নতুন সম্পৃক্ততারও প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ফক্স নিউজে কাজ করার কারণে খুব শিগগিরই তাকে পর্দায় নিয়মিত দেখা যাবে এবং তিনি জনপ্রিয় তারকা হয়ে উঠবেন। এ সময় মজা করে ট্রাম্প বলেন, ‘সে আমাকে যতটা ভালোবাসে, তার চেয়ে বেশি ভালোবাসে নিজের সন্তানকে। এটা খুবই খারাপ! তবে সে দারুণ করছে। এখন সে ফক্সের সঙ্গে যুক্ত হয়েছে। সে তারকা হয়ে উঠবে।’

গত আগস্টে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ক্যারোলিন লেভিট।  মাতৃত্বের দায়িত্ব ও ব্যস্ত কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জ থেকেই এমন সিদ্ধান্ত নেন তিনি।

২০২৬ সালের ১ মে দ্বিতীয় সন্তানের মা হন লেভিট। তার মেয়ের নাম ভিভিয়ানা। মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফিরলেও পরে দুই ছোট সন্তানের জন্য আরও বেশি সময় দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

লেভিট জানিয়েছিলেন, হোয়াইট হাউসের মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত পদে দায়িত্ব পালনের পাশাপাশি সন্তানদের প্রাপ্য সময় ও মনোযোগ দেওয়া তার পক্ষে কঠিন হয়ে পড়ছিল। তাই পরিবারকে অগ্রাধিকার দিতেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।

নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছিলেন, প্রেস সেক্রেটারির দায়িত্ব পালনের সময় সন্তানের জন্ম দেওয়া তার জীবনের ‘সবচেয়ে আনন্দময়, তবে একই সঙ্গে সবচেয়ে চ্যালেঞ্জিং সময়’ ছিল।

লেভিটের এই সিদ্ধান্তকে সে সময় সমর্থন জানিয়েছিলেন ট্রাম্পও। পরিবারের প্রতি দায়িত্বকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি তিনি সম্মান করেন বলে জানিয়েছিলেন।

তথ্যসূত্র: এনডিটিভি

 

 

আয়শা/২২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৫৫

▎সর্বশেষ

ad