ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ফিলিস্তিনিদের ওপর হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন ইসরায়েলের ‌‘হবু প্রধানমন্ত্রী’

Anima Rakhi | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ - ০৭:৫৭:২৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনিদের বাড়িঘর ও সম্পত্তিতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পদে মনোনীত গাদি আইজেনকোট। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি ইসরায়েলের দুই প্রভাবশালী মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোট্রিচেরও কঠোর সমালোচনা করেছেন। তার অভিযোগ, এই দুই মন্ত্রীর কর্মকাণ্ডের কারণে পশ্চিম তীর ক্রমেই নিয়ন্ত্রণহীন নৈরাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে।

হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ইসরায়েলি সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন আইজেনকোট। একই সঙ্গে সহিংসতায় জড়িত ব্যক্তিদের দমনে প্রশাসনিক আটক ও নিরাপত্তা সংস্থা শিন বেতের লক্ষ্যভিত্তিক অভিযানসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন গাদি আইজেনকোট। পশ্চিম তীরের কয়েকটি গ্রামে ফিলিস্তিনিদের বাড়িঘর ও সম্পত্তিতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে আইজেনকোট বলেন, রাতভর চালানো এসব হামলা সব অর্থেই ‘ইহুদি সন্ত্রাসবাদ’। তিনি আরও লেখেন, ‘পশ্চিম তীরে জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন-গভির এবং অর্থমন্ত্রী স্মোট্রিচের নেতৃত্বে নেওয়া পদক্ষেপগুলো অঞ্চলটিকে নিয়ন্ত্রণহীন নৈরাজ্যের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।’

এ পরিস্থিতিতে সহিংসতা ও বিক্ষোভে জড়িত ব্যক্তিদের থামাতে ইসরায়েলি প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। আইজেনকোটের ভাষায়, ‘দাঙ্গাকারীদের থামাতে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনিক আটক ও শিন বেতের লক্ষ্যভিত্তিক অভিযানসহ সব ধরনের উপায় ব্যবহার করতে হবে।’

প্রসঙ্গত, ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরজুড়ে ১৫৬টি অবৈধ বসতি ও ৩৬০টি আউটপোস্ট রয়েছে। এসব বসতি ও আউটপোস্টে প্রায় ৭ লাখ ৫০ হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করেন।

ফিলিস্তিনের উপনিবেশবিরোধী ও দেয়াল প্রতিরোধ কমিশনের তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীরা মোট ৩ হাজার ১৩৩টি হামলা চালিয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৬৪টি হামলার জন্য ইসরায়েলি সেনাবাহিনী এবং বাকি ১ হাজার ৩৬৯টির জন্য বসতি স্থাপনকারীদের দায়ী করা হয়েছে।

পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণ ও তাদের সম্পত্তির ওপর ইসরায়েলি সেনাবাহিনী এবং বসতি স্থাপনকারীদের হামলা ক্রমেই বাড়ছে। বিশেষ করে ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন শুরুর পর থেকে এ ধরনের হামলার প্রবণতা আরও তীব্র হয়েছে।

কিউটিভি/অনিমা/২২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৫৭

▎সর্বশেষ

ad