ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

কম দামে সৌদি থেকে স্বর্ণ আনবেন যেভাবে

Ayesha Siddika | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ - ০৬:৫৩:৪৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমলেও সৌদি আরবের সঙ্গে দামের ব্যবধান এখনো আকাশচুম্বী। বর্তমানে বাংলাদেশে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম প্রায় ১ লাখ ৯৫ হাজার টাকা, যা সৌদি আরবে বাংলাদেশি মুদ্রায় মাত্র ১ লাখ ৫০ হাজার টাকার মতো। অর্থাৎ প্রতি ভরিতে পার্থক্য প্রায় সাড়ে ৪৪ হাজার টাকা। ২১ ক্যারেটের ক্ষেত্রেও প্রতি ভরিতে প্রায় সাড়ে ৪২ হাজার টাকার ব্যবধান রয়েছে। এই বিশাল সাশ্রয়ের কারণে অনেকেই সৌদি আরব থেকে স্বর্ণ আনতে আগ্রহী হন।

স্বর্ণ আনার সময় বিমানবন্দরে ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ করে কাস্টমসকে তথ্য জানানো বাধ্যতামূলক। শুল্কমুক্ত সীমার মধ্যে গহনা থাকলে গ্রিন চ্যানেল এবং শুল্কযোগ্য স্বর্ণ থাকলে রেড চ্যানেল ব্যবহার করতে হবে। তবে মনে রাখা ভালো, সৌদি আরবের মূল বাজারদরের সঙ্গে গহনার মজুরি ও ভ্যাট যোগ হয়। তাই কেনার আগে রসিদ সংগ্রহ করা, ক্যারেট যাচাই করা এবং ভ্যাট-মজুরিসহ চূড়ান্ত দাম হিসাব করে নেওয়া বুদ্ধিমানের কাজ।

 

 

আয়শা/২২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৫০

▎সর্বশেষ

ad