ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

শাকিবের পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

Ayesha Siddika | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ - ০৬:৪৬:৫৯ পিএম

বিনোদন ডেস্ক : কিয়ারা আদভানি নন, ঢালিউড সুপারস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মহব্বত’-এ নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমার জন্য ইতোমধ্যেই তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সেরে ফেলেছে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান। 

গত অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই শাকিবের বিপরীতে কে থাকছেন, তা নিয়ে দর্শক ও সিনেমাপাড়ায় তুমুল কৌতূহল তৈরি হয়। শুরুতে পাকিস্তানের একঝাঁক জনপ্রিয় মুখ—হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিমের নাম শোনা গিয়েছিল। 

সাম্প্রতিক সময়ে প্রযোজক আরশাদ আদনানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বলিউড তারকা কিয়ারা আদভানিকে ঘিরেও জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয়, শাকিবের বিপরীতে কিনজা হাশমির নামই পাকা করা হয়েছে। 

দেশ ও বিদেশের প্রায় ৭০ জনের বেশি নায়িকার সঙ্গে জুটি বাঁধার অভিজ্ঞতা রয়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের। বাংলাদেশ, কলকাতা ও বলিউডের নায়িকাদের পর এবার তার নায়িকা হচ্ছেন পাকিস্তানের ছোট ও বড় পর্দার পরিচিত মুখ কিনজা। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মহব্বত’। 

কে এই কিনজা হাশমি?

২০১৪ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন কিনজা হাশমি। শুরু থেকেই পাকিস্তানের টেলিভিশন নাটকে নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন তিনি।  

এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো আলোচিত নাটকে কাজ করে জনপ্রিয়তা আরও বাড়ান কিনজা। টেলিছবি ‘রূপোশ’-এও তার উপস্থিতি প্রশংসিত হয়। নাটকের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন তিনি; তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’।

এবার শাকিব খানের বিপরীতে ‘মহব্বত’ দিয়ে ঢালিউডে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই পাকিস্তানি তারকা। 

 

 

আয়শা/২২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪

▎সর্বশেষ

ad