এনবিআরের ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনার বদলি

Ayesha Siddika | আপডেট: ৩১ আগস্ট ২০২৬ - ১২:০৫:০২ এএম

ডেস্ক নিউজ : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনার পদমর্যাদার ৬৮ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে কয়েকজনকে দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব। এ বিষয়ে আজ রোববার পৃথক প্রজ্ঞাপন ও অফিস আদেশ জারি করেছে এনবিআর।

এনবিআরের প্রথম সচিব (কর প্রশাসন) ওয়াকিল আহমদের সই করা আদেশে বলা হয়েছে, বিসিএস (কর) ক্যাডারের এসব কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে। নতুন কর্মস্থলে আগে থেকে কোনো কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে থাকলে তা বাতিল করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের আগের কর্মস্থলের দায়িত্ব এবং অতিরিক্ত দায়িত্ব থাকলে তা যথাযথভাবে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

 

 

আয়শা/৩১ অগাস্ট ২০২৬,/রাত ১২:০২

▎সর্বশেষ

ad