স্পোর্ট ডেস্ক : ভারত এবং অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুকার ও রিকি পন্টিংকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট।
জো রুট ইংল্যান্ডের মাঠে করেছেন ৭৫৯৪ রান। পন্টিং অস্ট্রেলিয়ায় করেছিলেন ৭৫৭৮ রান। তিনি এখন আছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে আছেন ভারতের শচীন টেন্ডুলকার। নিজ দেশে তার রান ৭২১৬। তাকে বহু আগেই পেছনে ফেলেছিলেন রুট, এবার ছাড়িয়ে গেলেন পন্টিংকেও।
সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রানের তালিকায় শীর্ষে আছেন শচীন টেন্ডুলকার। তার রান ১৫৯২১। রুটের বর্তমান রান ১৪২০৮। তিনি ১৬৮ ম্যাচ খেলেছেন। শচীনকে ছুঁতে হলে তার আরও ১৭১৩ রান লাগবে।
আয়শা/৩০ অগাস্ট ২০২৬,/রাত ১১:০০
