ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ডিসেম্বরে ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন

Ayesha Siddika | আপডেট: ০৩ জানুয়ারী ২০২৬ - ০৯:৩০:১৫ পিএম

ডেস্ক নিউজ : গত ডিসেম্বর মাসে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দেশব্যাপী ১ লাখ ৩১ হাজার অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নতুন ভ্যাট নিবন্ধনের আওতায় এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

শনিবার (৩ জানুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বলেন, দেশের ১২টি ভ্যাট কমিশনারেট ছুটির দিনসহ প্রতিদিন বিশেষ জরিপ ও ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫ লাখ ১৬ হাজার। বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজারে।

তিনি আরও বলেন, গত ১০ ডিসেম্বর ভ্যাট দিবস এবং ১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করেছে এনবিআর। এছাড়া ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ নিবন্ধন ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হয়। ওই সময় দেশব্যাপী ১ লাখের বেশি অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নতুনভাবে চিহ্নিত করে নিবন্ধনের আওতায় আনা হয়েছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন আরও বলেন, আদায়কৃত শুল্ক, ভ্যাট এবং আয়করের মধ্যে সর্বোচ্চ পরিমাণ আদায় হয় ভ্যাট থেকে। গত বছর মোট রাজস্ব আদায়ের ৩৮ শতাংশ ভ্যাট থেকে আদায় হয়েছে। ভ্যাটের আওতা বৃদ্ধির মাধ্যমে এ খাত থেকে আদায় উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোসম্ভব। ভ্যাটের আওতা বাড়ানোর লক্ষ্যে ইতিমধ্যে বিদ্যমান ভ্যাট আইন সংশোধন করে বাৎসরিক টার্নওভার ৩ কোটি টাকার পরিবর্তে ৫০ লাখ টাকার অধিক হলেই ভ্যাট নিবন্ধনের বিধান করেছে বর্তমান সরকার। 

তিনি আরও বলেন, ভ্যাট নিবন্ধনযোগ্য প্রতিষ্ঠানসমূহের সহজে ভ্যাট নিবন্ধন করা, নিবন্ধিত প্রতিষ্ঠানসমূহ কর্তৃক সংগৃহিত ভ্যাট সহজে অনলাইনে সরকারি কোষাগারে জমা দেওয়া, ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়া এবং অটোমেটেড (স্বয়ংক্রিয়) পদ্ধতিতে অতিরিক্ত পরিশোধিত ভ্যাট সরাসরি ব্যাংক হিসাবে ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এছাড়া, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজবোধ্য ভ্যাট রিটার্ন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

আয়শা/০৩ জানুয়ারী ২০২৬,/রাত ৯:২৮

▎সর্বশেষ

ad