স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার উদীয়মান তারকা লামিনে ইয়ামাল আবারও নিজের সেরা ফর্মে ফিরে আসছেন বলে আশ্বস্ত করেছেন দলটির প্রধান কোচ হানসি ফ্লিক। রায়ো ভায়েকানোর বিরুদ্ধে মাঠে নামার আগে প্রেস কনফারেন্সে ফ্লিক জানান, চোট এবং আন্তর্জাতিক ফুটবলের চাপ কাটিয়ে ১৯ বছর বয়সী এই উইঙ্গার কঠোর অনুশীলন করছেন।
গত এপ্রিলে হ্যামস্ট্রিং চোট ও পরবর্তীতে বিশ্বমঞ্চে খেলার ধকল কাটিয়ে ওঠার পর মৌসুমের শুরুতে কিছুটা চাপে ছিলেন ইয়ামাল। তবে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে পুরো ৯০ মিনিট খেলে তিনি তার পুরনো দক্ষতার ঝলক দেখিয়েছেন।
ফ্লিক বলেন, ‘সবাই ইয়ামালকে নিয়ে চিন্তিত, তবে চোটের পর আন্তর্জাতিক টুর্নামেন্ট ও ছুটি কাটিয়ে মাঠে ফেরা সহজ নয়। বিলবাওয়ের বিরুদ্ধে তিনি যেভাবে ৯০ মিনিট লড়াই করেছেন এবং অনুশীলনে যে দক্ষতা দেখাচ্ছে, তা সত্যিই চমৎকার।’

এলচের বিপক্ষে প্রথম ম্যাচের পর ইয়ামালের কিছুটা হতাশ ভাব থাকলেও সাম্প্রতিক অনুশীলনে তাকে বেশ হাসিখুশি ও আত্মবিশ্বাসী দেখা গেছে। দল এই তারকাকে নিয়ে সম্পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে। আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে উঠে-পড়ে লেগেছিল কাতালান জায়ান্ট ক্লাবটি।
কিন্তু সেখানে ব্যর্থ হয় তারা। অতপর ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়াল জেসুসকে দলে যুক্ত করতে যাচ্ছে বার্সেলোনা। সবকিছুই প্রায় চূড়ান্ত। যেকোনো সময় হবে চুক্তি। এর আগ পর্যন্ত রাফিনহাকে ফলস নাইন হিসেবে খেলাবেন হানসি ফ্লিক।
আয়শা/৩০ অগাস্ট ২০২৬,/রাত ১১:৫৫
