লাইফ ষ্টাইল ডেস্ক : বাজার থেকে আলু কেনার পর দেখা যায় আলুর ভেতরে কালো দাগ থাকে। পরে উপায় না পেয়ে পুরো আলু ফেলে দিতে হয়। সাশ্রয় তো হচ্ছেই না উল্টো খরচ আরো বাড়ছে। এমন সমস্যা থেকে এড়াতে হলে আলু কেনার সময় কিছু বিষয় খেয়াল করে কিনলেই এর সমাধান হয়ে যায়। আলু বাছাইয়ের পদ্ধতি জেনে নিই—
যে আলুতে ছোট ছোট গজ বা অঙ্কুর গজিয়েছে, তা এড়িয়ে চলুন। এগুলো পুরোনো আলু এবং এগুলোর পুষ্টিগুণ ও ভেতরের মান ভালো থাকে না। আলুর গায়ে কোনো সবুজ রঙের আস্তরণ বা দাগ থাকলে তা কিনবেন না। সূর্যের আলো পড়লে আলুতে এই সবুজ দাগ হয় এবং ভিতরে সমস্যা তৈরি হয়।
খোসায় কোনো কালচে ছোপ, গভীর ক্ষত বা আঘাতের চিহ্ন আছে কি না দেখুন। আঘাত পাওয়া আলু কাটলে ভিতরে কালো দাগ দেখা যায়। আলুর খোসা পরিষ্কার ও মসৃণ দেখে কিনুন। খুব বেশি খসখসে বা পচা গন্ধযুক্ত আলু কিনবেন না।
আলু সংরক্ষণ
আলু কেনার পরে এটি কতদিন ভালো থাকবে তা নির্ভর করে আপনি কীভাবে এটি সংরক্ষণ করছেন। আলু ঠান্ডা অন্ধকার ও শুকনো জায়গায় রাখলে বেশিদিন ভালো থাকে। ভেজা জায়গায় আলু রাখা থেকে বিরত থাকবেন। কারণ, ভেজা বা স্যাঁতস্যাতে জায়গা আলু পঁচনের কারণ। এছাড়া কোনো আলু ইতোমধ্যে নস্ট হয়ে গেলে সেটাকে অন্য আলুর থেকে সরিয়ে রাখুন। কেননা, এটি অন্য আলুতেও পঁচন ধরাতে পারে।
আয়শা/৩০ অগাস্ট ২০২৬,/রাত ১১:৪৩
