ফের বিয়ে করছেন পান্ডিয়া, পাত্রি কে জানেন?

Ayesha Siddika | আপডেট: ১৭ মে ২০২৬ - ০৫:০৪:১৯ পিএম

স্পোর্টস ডেস্ক : সার্বিয়ান মডেল-অভিনেত্রী নাতাশা স্ত্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদের দুই বছর পর একাকীত্ব কাটাতে আবারও বিয়ের করতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। এবার তার জীবনসঙ্গী হচ্ছেন ভারতের অভিনেত্রী মাহিকা শর্মা। 

দীর্ঘদিন ধরেই হার্দিক ও মাহিকার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। আইপিএল ও বিভিন্ন ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে হার্দিককে উৎসাহ দিতে দেখা গেছে মাহিকাকে। এমনকি নাতাশা ও হার্দিকের সন্তান অগস্ত্যর সঙ্গেও তার সম্পর্ক বেশ স্বাভাবিক ও ঘনিষ্ঠ বলে নেটিজেনদের নজরে এসেছে। 

আগামী শুক্রবার ২২ মে পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন পান্ডিয়া-মাহিকা। তবে এখনো এ বিষয়ে হার্দিক বা মাহিকার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। 

এর আগে ২০২০ সালে করোনা মহামারির সময় নাতাশা স্ত্যানকোভিচের সঙ্গে ঘর বাঁধেন হার্দিক পান্ডে। ২০২৩ সালে তারা ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করেন উদয়পুরে।

 

 

আয়শা/ ১৭ মে ২০২৬,/বিকাল ৪:৫৫‎

▎সর্বশেষ

ad