
মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বরণ, সম্মাননা প্রদান ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের গাইড লাইন প্রদান উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেল ৪ টায় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাঈদ আল শিহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিমতাউল ইসলাম মাহিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মোটিভেট ভূরুঙ্গামারীর প্রচার ও প্রকাশনা সম্পাদক নিলুফার ইয়াসমিন নিতু, সাংগঠনিক সম্পাদক ও অলিম্পিয়াড পরীক্ষার সার্বিক তত্ত্বাবধায়ক মোস্তাকিম মুবিন।

বক্তব্য রাখেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুর রহিম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলজার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এনামুল হক লিপু, মোটিভেট ভুরুঙ্গামারীর উপদেষ্টা মোজাহার-উল-আলম, মুভমেন্ট ফর পাংচুয়ালিটির মাহফুজুল ইসলাম কিরণ, ভুরুঙ্গামারী সরকারি কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান বুলবুল, সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, উন্নয়ন সোসাইটির সভাপতি ফখরুজ্জামান জেট, মোটিভেট ভুরুঙ্গামারীর প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক শাহিনুর আলম শিপন এবং সম্মিলিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুল। মুভমেন্ট ফর পাংচুয়ালিটির স্বপন মাহমুদ, সাবেক দায়িত্বশীল কার্যিনর্বাহী সদস্যবৃন্দ, মোটিভেট ভূরুঙ্গামারী – হাফিজ, সোহেল, মারুফ, সজিব, প্রিন্স, সাইফি, তাসনিম।

বক্তারা বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন, শিক্ষার প্রসার এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি আদর্শ ও উন্নত জনপদ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে মোটিভেট ভুরুঙ্গামারী। মেধাবী ও উদ্যমী তরুণ প্রজন্মের হাত ধরেই ভুরুঙ্গামারী টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে। এ সময় শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।আলোচনা শেষে মোটিভেট ভুরুঙ্গামারীর চতুর্থ কার্যিনর্বাহী কমিটি পঞ্চম কার্যিনর্বাহী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করে।পরে উপজেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত মেধা যাচাই প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জন শিক্ষার্থী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত ৬০ জন শিক্ষার্থীকে সনদপত্র, সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।
অনিমা/১৯ মার্চ ২০২৬,/বিকাল ৩:২৪




