মাটিরাঙ্গায় জোন কমান্ডারের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর ও বিজুর উপহার সামগ্রী বিতরণ

Anima Rakhi | আপডেট: ১৯ মার্চ ২০২৬ - ০৩:৫১:২৩ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়ন এর  আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোন পবিত্র ঈদ-উল-ফিতর ও পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব ‘বিজু’ উপলক্ষে শতাধিক বাঙালি ও পাহাড়ী দুস্থ, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করেছেন মাটিরাঙ্গা জোন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালের দিকে   মাটিরাঙ্গা জোন  সদরে আয়োজিত জোনের আওতাধীন এলাকার শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও বিজু উৎসবের উপহার সামগ্রী বিতরন কার্যত্রুম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি  এসব উপহার সামগ্রী সাধারণ মানুষের হাতে তুলে দেন। 
পাহাড়ে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনী।​এসময় মাটিরাঙ্গা জোনের  ক্যাপ্টেন- মোঃ হাসনাঈন জালালী,সহ জোনের অন্যান্য পদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপহার সামগ্রীর মধ্যে সেমাই,চিনি,দুধ,বাদাম   চাল, ডাল, তেল,।ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসিন্দারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।উপহার নিতে আসা এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী বলেন, “সামনে আমাদের বিজু উৎসব। এই সময়ে সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার পেয়ে আমরা খুব খুশি। জোন কমান্ডার আমাদের কষ্টের কথা ভাবেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।

​অন্যদিকে, স্থানীয় এক বয়োজ্যেষ্ঠ বাঙালি বলেন, “পবিত্র ঈদুল ফিতরের আগে চাল, ডাল, সেমাই ও চিনির এই উপহার আমাদের অভাবের সংসারে উৎসবের রঙ ছড়ালো। জোন কমান্ডার মাসুদ খাঁন স্যারের প্রতি আমরা চিরঋণী।​প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি বলেন: “বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই সাধারণ মানুষের সুখে-দুখে পাশে আছে। ঈদ ও বিজু—এই দুটি উৎসবই আমাদের পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এই উৎসবের আনন্দ যেন প্রতিটি ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই ​পবিত্র ঈদ-উল-ফিতর ও বৈসাবি (বিজু) উৎসবে পাহাড়ের প্রতিটি মানুষ উৎসবের দিনগুলোতে হাসি-খুশিতে থাকুক।

অনিমা/১৯ মার্চ ২০২৬,/বিকাল ৩:৫১

▎সর্বশেষ

ad