ইরাকের আকাশসীমা থেকে ছোড়া ড্রোন তিনটি ভূপাতিত করা হয়েছে: সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়

Ayesha Siddika | আপডেট: ১৮ মে ২০২৬ - ০৪:৫৬:৫১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রোববার (১৭ মে) রাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, ইরাকের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার জবাব তারা দেবে এবং এ জন্য প্রয়োজনীয় অভিযানিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া আল-মালিকি আরও বলেন, সৌদি ভূখণ্ডে নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতেও তারা ব্যবস্থা নেবে।এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইরান সংঘাত অনেকাংশে কমলেও, ইরাক থেকে উপসাগরীয় দেশগুলোর দিকে ড্রোন হামলা বেড়েছে। 

এদিকে, সৌদি আরবকে লক্ষ্য করে চালানো হামলার নিন্দা জানিয়েছে কাতার এবং দেশটির সার্বভৌমত্ব ও নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা রক্ষায় গৃহীত সকল পদক্ষেপের প্রতি দোহা সমর্থন ব্যক্ত করেছে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত এবং জর্ডানও পৃথক বিবৃতি জারি করে সৌদি আরবকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
 
গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-র মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউইও এই হামলার নিন্দা জানিয়েছেন এবং পুনর্ব্যক্ত করেছেন যে সৌদি আরবের নিরাপত্তা এই আঞ্চলিক জোটের বৃহত্তর নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অংশ।
 
রোববার আবুধাবির বারাকাহ পারমাণবিক কেন্দ্রের এলাকায় ড্রোন হামলার পর এই হামলাটি ঘটল। দুটি হামলার মধ্যে যোগসূত্র থাকতে পারে তবে তা নিশ্চিত করা হয়নি প্রতিবেদনে। অন্যদিকে, ইরানে মার্কিন-ইসরাইলি হামলা শুরু পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। 
 
সূত্র: আরব নিউজ

 

 

 

আয়শা/ ১৮ মে ২০২৬,/বিকাল ৪:৫০

▎সর্বশেষ

ad