ডেস্ক নিউজ : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রকে অর্থবহ করা এবং সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পায়। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। ভবিষ্যতে উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আয়শা/১৪ মে ২০২৬,/রাত ১০:১৫
