এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় লালু সরদার (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ দিনের জেল ও ১০০ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ আদেশ দেন। লালু সরদার পৌর শহরের উপজেলা পাড়ার জীবন সরদারের ছেলে।
আদালদ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএম এ মুনীব পৌর শহরের মাদকের পাইকারী ও খুচরা বাজার খ্যাত উপজেলা এলাকায় সরদার পাড়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি মাদক ব্যবসায়ী লালু সরদারকে মাদক সেবন ও বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে ১০ দিনের জেল ও ১০০ টাকা জরিমানা করেন।
অভিযান চলাকালে তাঁর সাথে ছিলেন চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ পিপিএম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএম এ মুনীব বলেন, ভ্রাম্যমান আদালত মাদক নিয়ন্ত্রয়ন আইন ২০১৮ এর ৩৬ (৫) উপধারার এ মাদক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
আয়শা/১৪ মে ২০২৬,/রাত ১০:২১
