শিমুল দেব উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে কৃষাণ ও কৃষাণীদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে অডিটরিয়াম হলরুমে কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ি কুড়িগ্রামের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন এন্টার প্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পার্টনার এর সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়, সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন, কৃষিবিদ রেবা বেগম, কৃষাণি স্বপ্না বেগম, লোকমান হোসেন প্রমূখ। পার্টনার স্কুল ফিল্ড এর অর্ধ শতাধিক কৃষাণ-কৃষাণী, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা কংগ্রেসে অংশ নেয়।
এ সময় বক্তারা বলেন, একদিকে জনসংখ্যাবৃদ্ধি অন্যদিকে জমির পরিমাণ কমে যাওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত এ কাজ করছে কৃষি অধিদপ্তর। উত্তম কৃষি চর্চার উদ্দেশেই কৃষকদের ট্রেনিং করানো হচ্ছে। আমরা গ্যাপ পদ্ধতি অবলম্বন করে চাষা বাদ করলেই আমরা বিদেশে সবজি ও ফল মূল রপ্তানি করতে পারবো। উদ্বোধনী আলোচনার পর দিনব্যাপী কৃষাণ ও কৃষাণীদের ট্রেনিং করানো হয়।
আয়শা/১৪ মে ২০২৬,/রাত ১০:৫০
