ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, আমাদের এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে জ্ঞান ও দক্ষতার সমন্বয় থাকবে এবং শিক্ষার্থীরা বাস্তব জীবনের জন্য প্রস্তুত হবে। শুধু বইয়ের পড়াশোনা নয়, ইন্ডাস্ট্রির সঙ্গে সংযোগ, এক্সট্রা কারিকুলার কার্যক্রম ও বাস্তব অভিজ্ঞতাও সমান গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম. এ. কাশেম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রেহানা রহমান এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইয়াছমিন কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর নর্থ সাউথ ইউনিভার্সিটির উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন এনএসইউ রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন।
এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের যত্ন, শৃঙ্খলা ও সততার সঙ্গে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের শুধু পড়াশোনার জন্য তৈরি করা হয় না; বরং তাদের এমন ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে তোলা হয়, যারা দায়িত্বশীল, নৈতিক, সহানুভূতিশীল এবং সমাজে শ্রদ্ধাশীল হয়ে ওঠে।
এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি শুধু সার্টিফিকেট বা ডিগ্রি নয়; এটি শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জন এবং ভবিষ্যতের নেতৃত্বের জন্য সহায়ক একটি প্রতিষ্ঠান। এখানে শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে, সৃজনশীল হতে এবং উদ্ভাবনী মানসিকতা গড়ে তুলতে উৎসাহিত করা হয়, যা শিক্ষার্থীদের জীবনে সফল হতে এবং সমাজে অবদান রাখতে সাহায্য করে।
এনএসইউ’র উপ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের(এনএসইউএসএস) মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
আয়শা/১৪ মে ২০২৬,/রাত ১০:০৫
