ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

খালেদা জিয়া গণতন্ত্রের পথে লড়াইয়ে প্রেরণার উৎস: রিজভী

Anima Rakhi | আপডেট: ০৩ জানুয়ারী ২০২৬ - ১১:৫৮:১৭ এএম

ডেস্ক নিউজ : বেগম খালেদা জিয়া আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা উদ্‌যাপন ফ্রন্ট কমিটির উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক শোকসভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘বেগম জিয়া একটি পরিবারের মায়ের মতো ছিলেন, যার উপস্থিতি সন্তানদের শক্তি জোগায়। ঠিক তেমনি তিনি হুমকির মুখেও দেশ না ছেড়ে গোটা জাতির অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।’

তিনি বলেন, খালেদা জিয়া যা বলতেন তা-ই করার চেষ্টা করতেন এবং কখনও অসত্য ওয়াদা করেননি, যা ভবিষ্যৎ রাজনৈতিক প্রজন্মের জন্য একটি বড় শিক্ষা।

বেগম জিয়ার অসাম্প্রদায়িক চেতনার কথা স্মরণ করে বিএনপির এ নেতা বলেন, তিনি বিশ্বাস করতেন এই দেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান ও উপজাতি–সবার। তার আশ্রয়ে প্রতিটি ধর্মের মানুষ নিরাপদ বোধ করত।

বেগম খালেদা জিয়ার মৃত্যুকে একটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করে রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ষড়যন্ত্র করে তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। শত বিদ্রুপ ও কটু কথার মুখেও খালেদা জিয়া কখনও পাল্টা কুরুচিপূর্ণ মন্তব্য না করে নিজের সাংস্কৃতিক ও চারিত্রিক উচ্চতা বজায় রেখেছিলেন বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বেগম জিয়ার আত্মার শান্তি কামনা করে তিনি আরও বলেন, তিনি কোটি মানুষের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন, যা কেউ কখনও মুছে ফেলতে পারবে না।

 শোকসভায় পূজা উদ্‌যাপন ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অনিমা/০৩ জানুয়ারি ২০২৬,/সকাল ১১:৪১

▎সর্বশেষ

ad