ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

পাকিস্তানে রাজ কাপুরের শতবর্ষ উদযাপন

Ayesha Siddika | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ - ১১:১৬:০৬ পিএম

বিনোদন ডেস্ক : ভারতীয়সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনথেকে জানা যায়, ১৯২৪ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানের পেশোয়ারে জন্ম নেন রাজ কাপুর। এ জন্মদিন উপলক্ষে পাকিস্তানের রাজ কাপুরের বাড়িতে শনিবার (১৫ ডিসেম্বর) আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান।

এ অনুষ্ঠানে রাজ কাপুরের ভক্তসহ উপস্থিত ছিলেন দেশটির সাংস্কৃতিক কর্মী, চলচ্চিত্রপ্রেমী এবং স্থানীয় ব্যক্তিত্বরা। কালচারাল হেরিটেজ কাউন্সিল এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রত্নতত্ত্ব অধিদফতরের আয়োজনে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাক-ইরান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ হুসেইন হায়দারি।
 
অনুষ্ঠানে পাকিস্তানের বিশিষ্ট লেখক ও চলচ্চিত্র গবেষক ইব্রাহিম জিয়া রাজ কাপুরের জন্মশতবর্ষ উপলক্ষে অনুষ্ঠানে অভিনেতার শৈশব ও কৈশোরের দুর্লভ কিছু ছবি প্রদর্শন করেন। রাজ কাপুরের কর্মজীবন উল্লেখ করে বলেন, রাজ কাপুর ভারতীয় সিনেমার শ্রেষ্ঠ শোম্যান।
 
পাকিস্তানের পেশোয়ার শুধু কাপুর পরিবারেরই আদি নিবাস নয়। বলিউডের আরেক কিংবদন্তি দীলিপ কুমার ও মেগাস্টার শাহরুখ খানের আদি নিবাস এই পেশোয়ারে। তাই নানা কারণে পেশোয়ার হয়ে উঠেছে ঐতিহ্যপূর্ণ।
 
উল্লেখ্য, বিনোদন দুনিয়ার দুই লিজেন্ড রাজ কাপুর ও দীলিপ কুমারের পৈতৃক বাড়ি পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত হওয়ায় সে বাড়ি সংরক্ষণের জন্য ১০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক।   

 

 

কিউটিভি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:১২

▎সর্বশেষ

ad