ব্রেকিং নিউজ
শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর জিয়াউর রহমানের প্রথম সমাধিতে নেতাকর্মীদের ঢল এখনও অনিশ্চিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না মার্কিন মিত্ররা, সাড়া দেয়নি কোনো দেশ ছাত্র-গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী অভিষেককে ‘চোর চোর’ স্লোগান, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

”লাভ লোকসানের যুদ্ধ”

superadmin | আপডেট: ৩০ মে ২০২৬ - ০৯:২৫:২০ পিএম

আমেরিকা-ইসরাইল বনাম ইরান যুদ্ধ বিশ্ববাসী পর্যবেক্ষণ করেছে। একটানা প্রায় দুমাসের মত এ যুদ্ধে লাভবান হয়েছে ইরান। চরম ক্ষতির শিকার হয়েছে আমেরিকা। সারা বিশ্বের মোড়ল,অজেয় পরাশক্তি আমেরিকা এখানে নাস্তানাবুদ হয়েছে ইরানের কাছে। এই যুদ্ধে ইরানের শ্রেষ্ঠ অর্জন এটাই যে, বিশ্ববাসী দেখল ইরান কতটা সামরিক শক্তি অর্জন করেছে। এই যুদ্ধ না হলে কেউ জানতো না নতুন পরাশক্তি ইরানের শক্তির উৎস।

মূল যুদ্ধের দামামা অনেক আগেই থেমে গেছে। এখন কথার ফানুসের মাঝে আলোচিত হচ্ছে যুদ্ধ বিরতি ও চুক্তির কথা। আমেরিকা খুঁজছে একপথ -সে পথের নাম ছেড়ে দে মা কেঁদে বাঁচি। আমেরিকা এখন সম্মানের সাথে প্রস্থানের পথ খুঁজছে।

কিন্তু একাধিক আলোচনা ও মধ্যস্থতা চেষ্টার পরও অনিশ্চিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি। কোনো সমঝোতা স্মারক চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অনুমোদন দেননি আলোচনার খসড়া প্রস্তাবে।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, শান্তিচুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে দুই পক্ষই। হোয়াইট হাউসের কর্মকর্তারাও নিজেদের আশাবাদ ব্যক্ত করছেন চুক্তির বিষয়ে।

এদিকে শান্তিচুক্তির উদ্দেশে সম্প্রতি ট্রাম্পের উপস্থিতিতে হওয়া আলোচনা শেষ হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই। প্রায় দুই ঘণ্টা আলোচনার পরও খসড়া প্রস্তাব অনুমোদন করেননি মার্কিন প্রেসিডেন্ট।

ইরানও নিজেদের দাবি পূরণের আগে কোনো চুক্তিতে রাজি নয়। দেশটির জব্দকৃত সম্পদ ছাড়, পরমাণু কর্মসূচি ও ইউরেনিয়াম হস্তান্তরের ইস্যুতে এখনও একমত হতে পারেনি দু পক্ষ।

তাই দ্বিপক্ষীয় দাবিগুলো মেনে নিয়ে অদূর ভবিষ্যতে কোনো শান্তি চুক্তি হবে কি না তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিয়মিত বিরতিতে উত্তেজনা চলমান থাকায় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়েও কাটছে না শঙ্কা।

তবে এই যুদ্ধে লাভ লোকসানের সম্যক ধারণা শুরুতে দেয়ার চেষ্টা করেছি। এই ধারণার মাঝেই বেঁচে থাকুক দুনিয়াবাসী। একক কতৃত্ববাদী ক্ষমতাধর হিসাবে কেউ পৃথিবীর ভারসাম্য নষ্ট করুক তা কারও কাম্য হতে পারেনা।

 

লেখকঃ লুৎফর রহমান একজন রাজনীতিবিদ ও লেখক। তিনি নিয়মিত লেখালেখির পাশাপাশি ইলেক্ট্রনিক নিউজ মিডিয়ার সম্পাদক ও প্রকাশক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র লুৎফর রহমান ৮০ এর দশকের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাস তুলে ধরতে চারটি রাজনৈতিক উপন্যাস লিখেছেন, যা দেশ বিদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। সোশ্যাল মিডিয়ায় জীবনের খন্ডচিত্র এঁকে তিনি এখন ব্যাপক পরিচিত পাঠক মহলে। গঠনমূলক ও ইতিবাচক লেখনীতে তিনি এক নতুন মাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছেন।

 

 

বিপুল/৩০.০৫.২০২৬/রাত ৯.২০

▎সর্বশেষ

ad