ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ

Anima Rakhi | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ - ০২:৫১:২৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ৫ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার সকালে দেশটির কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছে এ ভূমিকম্পের উৎপত্তি হয়। এর কম্পন বাংলাদেশ, ভারত, ভুটান, চীন ও নেপালের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল ৭টা ৩২ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। এর ভৌগোলিক অবস্থান ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

অন্যদিকে, নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে উল্লেখ করেছে। সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের তাপলেজুং জেলার ওলাংচুং গোলা এলাকার কাছাকাছি, নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ভূমিকম্পটির উৎপত্তি।

সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিহার, মেঘালয় ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়ও ভূকম্পন টের পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। হিমালয়সংলগ্ন এলাকাগুলোতে কম্পন অনুভূত হওয়ায় অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে একই দিন ভোরে ভারতের আসাম রাজ্যের কার্বি আংলং জেলায় আরও একটি ভূমিকম্প হয়েছে। এনসিএসের তথ্য অনুযায়ী, ভোর ৩টা ৩৯ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ৫। ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। এর অবস্থান ছিল ২৫ দশমিক ৭৪৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৩৫৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

সূত্র: ইউএসজিএস ও এনডিটিভি।

কিউটিভি/অনিমা/২৪ নভেম্বর ২০২৬,/দুপুর ২:৫০

▎সর্বশেষ

ad