ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

সেঞ্চুরিয়ান অ্যাকারম্যানকে ফেরালেন শরিফুল

Ayesha Siddika | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ - ০৭:০১:৪৮ পিএম

স্পোর্টস ডেস্ক : আগের দিনের ৪৬ রান নিয়ে আজ ব্যাটিংয়ে নেমেছিলেন অ্যাকারম্যান। সবমিলিয়ে ৬১ বলে ফিফটি করেন তিনি। এর পরের ৫০ রান করতে খেলেছেন মাত্র ৫০ বল। ওয়ানডে স্টাইলে খেলে ১১১ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। তাকে থামানোর কোনো পথ খুঁজে পাচ্ছিল না বাংলাদেশ। আক্রমণাত্মক ব্যাটিংয়ে লাঞ্চের আগেই পৌঁছে যান দেড়শতে। ডাবল সেঞ্চুরির পথে থাকা এই ব্যাটারকে ফিরেছেন শরিফুল ইসলাম।

এর আগে এক উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে বাংলাদেশি ব্যাটাররা ধুকলেও সাবলীল ব্যাটিং করছেন প্রোটিয়ারা। দিনের শুরুতেও বাড়তি কোনো সুবিধা আদায় করতে পারেননি বাংলাদেশি পেসাররা। ফলে দিনের প্রথম উইকেট পেতে অপেক্ষা করতে হয়েছে প্রায় এক ঘণ্টা। অবশেষে ৯৬ রানের দ্বিতীয় উইকেট জুটি ভেঙেছেন খালেদ আহমেদ।

 

 

আয়শা/২৪ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad