ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

দিল্লির দাসত্ব করাই আওয়ামী লীগের চেতনা: রিজভী

Anima Rakhi | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ - ০৪:১০:২৮ পিএম

ডেস্ক নিউজ : দিল্লির দাসত্ব করাই আওয়ামী লীগের চেতনা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতাকে নিজেদের জমিদারি মনে করেছিল। ইতিহাসের নামে তারা নিজেদের মতো করে ইতিহাস বর্ণনা করেছে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতা ফিরে পেতে পলাতক আওয়ামী লীগ নেতারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। দেশে আগুন জ্বালাচ্ছেন, বোমাবাজি করছেন। গ্রামীণ ব্যাংকের ৭৫টি শাখায় আগুন দেওয়ার পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের নিতে হবে। 

রিজভী বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব যেকোনো মূল্যে রক্ষা করা হবে। গণতান্ত্রিক দেশ হওয়ার পরও সীমান্তে পলাতক আওয়ামী লীগ নেতাদের বৈঠকের সুযোগ দিয়েছে ভারত। এটি অশুভ ইঙ্গিত এবং ভয়ংকর ষড়যন্ত্রের আভাস বহন করে।

প্রশ্ন তুলে তিনি বলেন, হত্যাকারী ও পলাতক খুনিরা কীভাবে রাষ্ট্রীয় বিমান দাবি করে? ক্ষমতায় ফিরে আসার জন্য পলাতক নেতারা বোমাবাজি ও নাশকতার পথ বেছে নিয়েছেন।

কিউটিভি/অনিমা/২৪ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:১০

▎সর্বশেষ

ad