ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ভোরে ভূমিকম্পে কাঁপলো উত্তরাঞ্চলের কয়েক জেলা

Anima Rakhi | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ - ১১:০১:৪৩ এএম

ডেস্ক নিউজ : ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মাঙ্গানে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এ ভূকম্পন অনুভূত হয়। এতে অনেকের ঘুম ভেঙে যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের ভূকম্পন জারিপ সংস্থা ইউএসজিএস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৩। আজ সকাল ৭টা ৩২ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মাঙ্গানে।  

রংপুর আবহাওয়া অফিসের ভূমিকম্প পরিমাপ বিভাগ জানিয়েছে, ৭টা ৩২ মিনিট ৪২ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতে। তবে এতে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা কেঁপে ওঠে।    

শুধু বাংলাদেশেই নয় ভূমিকম্পে ভারত, নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকাও কেঁপে ওঠে। 

কিউটিভি/অনিমা/২৪ নভেম্বর ২০২৬,/সকাল ১১:০১

▎সর্বশেষ

ad