ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে অভ্যুত্থান ঘটবে : ফখরুল

Ayesha Siddika | আপডেট: ১১ অক্টোবর ২০২২ - ০৮:১৩:৩৪ পিএম

ডেস্ক নিউজ : সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটিক লীগের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিভাগীয় সমাবেশগুলোতে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে অভ্যুত্থান ঘটবে।

২০ দলীয় জোটের দুই শরিকের সঙ্গে সংলাপের বিষয়টি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, দ্বিতীয় দফা সংলাপে এখন পর্যন্ত ১১টি দলের সঙ্গে কথা হয়েছে। ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটি লীগ যুগপৎ আন্দোলন গড়ে তুলে সরকারকে পদত্যাগে বাধ্য করার ব্যাপারে একমত হয়েছে।

সংলাপে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব ও ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি নিজ নিজ দলের নেতৃত্ব দেন। বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/১১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৬

▎সর্বশেষ

ad