ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

স্কুল-কলেজের নতুন সূচি, ক্লাস বাড়ল মাধ্যমিকে

Anima Rakhi | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ০১:০৪:০৪ পিএম

ডেস্ক নিউজ : দুইদিন সাপ্তাহিক ছুটির ঘাটতি পূরণে স্কুল ও কলেজে ক্লাসের নতুন সূচি প্রকাশ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)নতুন সূচি অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিদিন সাতটি করে ক্লাস হবে।

আর বৃহস্পতিবারও পূর্ণদিবস ক্লাস হবে। আগে কোনো কোনো বিদ্যালয়ে বৃহস্পতিবার অর্ধদিবস ক্লাস হত।

বুধবার মাউশির নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক পর্যায়ে রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ৭টি করে সপ্তাহে মোট ৩৫টি শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে।

জ্বালানি সাশ্রয়ে সরকার গত ২২ আগস্ট শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন করে ছুটি নির্ধারণ কর দেয়। 

মাউশির নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের যাতে শিখন ঘাটতি সৃষ্টি না হয় এবং শিক্ষাক্রমের কাঠামো-বিষয় অক্ষুন্ন রেখে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পযন্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রচলিত সময়সূচি পরিমার্জন করা হয়েছে।

নতুন সূচিতে এক শিফট বিশিষ্ট প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি দৈনিক সমাবেশ ১৫ মিনিট, বিরতি ৩০ মিনিটসহ মোট ৬ ঘণ্টা ১০ মিনিট হবে।

দুই শিফট বিশিষ্ট প্রতিষ্ঠানে প্রতি শিফটে শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি দৈনিক সমাবেশ ১৫ মিনিট, বিরতি ২০ মিনিটসহ মোট ৫ ঘণ্টা ৫ মিনিট হবে।

প্রথম শিফট সকাল ৭টায় শুরু হয়ে দুপুর ১২টা ৫ মিনিটে শেষ হবে। দ্বিতীয় শিফট ১২টা ২০ মিনিটে শুরু হয়ে ৫টা ২৫ মিনিটে শেষ হবে।
একাদশ ও দ্বাদ্বশ শ্রেণির ক্ষেত্রে প্রতিটি শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি হবে ৫০ মিনিট। বাংলা, ইংরেজি ও শাখাভিত্তিক তিনটি নৈবর্চনিক বিষয়ের জন্য সপ্তাহে প্রতি বিষয়ে ৫টি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের জন্য সপ্তাহে ৩টি শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে।

অর্থাৎ একাদশ-দ্বাদ্বশে সপ্তাহে মোট ২৮টি ক্লাশ নিতে হবে। তবে ঐচ্ছিক বিষয়ের জন্য ৫টি শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে। এক্ষেত্রে ঐচ্ছিক বিষয় আছে এমন শিক্ষার্থী সপ্তাহে ৩৩টি শ্রেণি কার্যক্রমে অংশ নিবে।

কিউটিভি/অনিমা/০১.০৯.২০২২/দুপুর ১.০৩

▎সর্বশেষ

ad