ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

Ayesha Siddika | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ - ০৫:০৬:৪৬ পিএম

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরির পর দক্ষিণ আফ্রিকার মাটিতেও সেঞ্চুরি হাঁকিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে। মাত্র চারটি টেস্ট খেলেই উঠে এসেছেন ৩৩ নম্বর অবস্থানে।

হৃদয়ের পাশাপাশি উন্নতি হয়েছে লিটন দাসের অবস্থানেও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলে নয় ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে ২৪ নম্বরে থাকা লিটনই টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ব্যাটার। তালিকায় তার পরের অবস্থানেই রয়েছেন হৃদয়।

বোলারদের তালিকায়ও নেই বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো অবস্থান। শীর্ষ ২০-এ জায়গা হয়নি কোনো বাংলাদেশি বোলারের। তিন ধাপ পিছিয়ে ২৭ নম্বরে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে তিন ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠেছেন হাসান মাহমুদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট না খেলায় দুই ধাপ পিছিয়ে ৩০ নম্বরে নেমে গেছেন তাইজুল ইসলাম। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে অবশ্য বাংলাদেশের হয়ে নিজের অবস্থান ধরে রেখেছেন মিরাজ। আইসিসির টেস্ট অলরাউন্ডারদের তালিকায় চার নম্বর স্থানেই রয়েছেন তিনি।

এদিকে আন্তর্জাতিক ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৮ রানের ইনিংস খেলে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন ভারতের উইকেটকিপার ব্যাটার ঋশভ পান্ত। তার ঠিক পরেই রয়েছেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ভালো ব্যাটিং করে ১৫তম স্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন। অন্যদিকে বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ষষ্ঠ অবস্থানে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা।

 

 

আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad