ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

নতুন সরকারের কাছে গার্মেন্টস শ্রমিকদের প্রত্যাশা নিয়ে আশুলিয়ায় আলোচনা সভা

Ayesha Siddika | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ - ০৬:৩৫:৪২ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : নতুন সরকারের কাছে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের প্রত্যাশা ও প্রাপ্তি, শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়ন এবং ন্যায্য মজুরি নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে ঢাকার আশুলিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আশুলিয়ার বগাবাড়ি এলাকায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, নতুন সরকারের কাছে শ্রমিকদের প্রত্যাশা অনেক। শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়ন, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি শিল্পাঞ্চলে নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, সহসভাপতি মো. নজরুল ইসলাম, থানা কৃষক দলের সদস্যসচিব আবুল হোসাইন মুন্সি, থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. জাকির হোসেন, ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জয়নাল আবেদীন, ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ভূঁইয়া এবং বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের বাইপাইল শাখার সভাপতি মো. ইয়াসিন মীরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৩৩
▎সর্বশেষ

ad