আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। শনিবার ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি পরমানু শক্তি গবেষণা কেন্দ্রের প্রধান ফটকের পাশে এবং বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের সরকার মার্কেট এলাকায় দাঁড়িয়ে থাকা আলিফ পরিবহনের বাসে আগুন দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর রাতে সড়কের সরকারের পাশে দাঁড়িয়ে থাকা বাস দুটিতে আগুন দেখে পুলিশ ও ফায়ারসার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাস দুটির অধিকাংশ অংশ ভস্মিভুত হয়। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মহাসড়ক ও সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। এছাড়া জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। সেই সাথে এলাকায় নিরাপত্তা জোড়দার করা হয়েছে।
আয়শা/২৮ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৪৪
