ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

সরকার গণরায় মানলেই জাতীয় ঐক্য হবে, বলছে জামায়াত

Ayesha Siddika | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬ - ০৭:০০:০৬ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের সংকটকালে প্রধানমন্ত্রী সম্প্রতি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। এই জাতীয় ঐক্যের সঙ্গে আমরা একমত। কিন্তু প্রধানমন্ত্রী ও সরকারই জুলাই সনদ বাস্তবায়ন না করার মাধ্যমে জাতীয় ঐক্যের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছেন। 

তিনি বলেন, গণভোটের রায়কে উপেক্ষা করে আপনারা জনগণের অধিকার ক্ষুণ্ন করছেন। ৭০ ভাগ ভোটে বিজয়ী গণভোটের রায়কে ৫০ ভাগ সংসদীয় আসনের জোর দেখিয়ে প্রত্যাখ্যান করা যায় না। আপনারা জাতীয় ঐক্য চাইলে ৭০ ভাগ ভোটের গণরায়কে মেনে নিন। গণভোটের রায় মেনে নিলে জনগণই ইস্পাতকঠিন ঐক্য নিয়ে নিয়ে ফ্যাসিস্টকে মোকাবিলা করার জন্য দাঁড়িয়ে যাবে। গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিস্টবিরোধী শ্রমিক-জনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম বন্দর এলাকার শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি এখনো পূরণ হয়নি। বিশেষ করে তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের যে অবস্থা, তা প্রত্যাশিত নয়। একজন শ্রমিক রক্ত, ঘাম ও শ্রম দিয়ে মালিককে কোটি কোটি টাকার মালিক বানান। অথচ সেই শ্রমিকের জীবনযাপন, চিকিৎসা ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে না। শিল্পমালিকদের এ দায়িত্ব বুঝতে হবে।

জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, শ্রমিকের ঘাম ও শ্রমে শিল্পমালিকেরা কোটি কোটি টাকার মালিক হচ্ছেন। অথচ শ্রমিকদের ন্যায্য মজুরি ও জীবনমান নিশ্চিত করা হচ্ছে না। শিল্পমালিকদের বুঝতে হবে, শিল্প বাঁচলে দেশ বাঁচবে- এ কথা যেমন সত্য, তেমনি শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে। ভাঙচুর, জ্বালাও-পোড়াও, কারখানায় ধর্মঘট ও অগ্নিসংযোগের মতো সন্ত্রাসনির্ভর শ্রমিক রাজনীতিতে শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বাস করে না। শ্রমিকদের অধিকার আদায়ে আদর্শভিত্তিক ও নিয়মতান্ত্রিক ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তুলতে হবে। 

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, পাকিস্তান আমলে চট্টগ্রাম, খুলনা, তেজগাঁও ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় অনেক শিল্পকারখানা গড়ে উঠেছিল। এসব কারখানায় লাখ লাখ শ্রমিক কাজ করতেন। ১৯৭১ সালে শ্রমিকেরাও রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন। কিন্তু স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের সরকার ব্যক্তিমালিকানাধীন শিল্পকারখানাগুলো জাতীয়করণ করে। এরপর এসব কারখানায় লুটপাট শুরু হয়। স্বাধীনতার পর ব্যক্তিমালিকানাধীন শিল্পকারখানা জাতীয়করণের মাধ্যমে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও শেখ মুজিবুর রহমানের সরকার শ্রমিকদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এসএম লুৎফর রহমান। সম্মেলনে পুনরায় এসএম লুৎফর রহমানকে সভাপতি ও আবু তালেব চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম এবং চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মো. জহিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম ও ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম।

 

 

 

আয়শা/২৭ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৫৫

▎সর্বশেষ

ad